Tuesday, June 16, 2026

ভারত ও চিনে পরীক্ষা বেশি হলে বাড়তো করোনা আক্রান্তের সংখ্যা দাবি ট্রাম্পের

Date:

Share post:

একদিকে চলছে করোনা প্রতিষেধকের খোঁজ, অন্যদিকে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কোনোভাবেই দমন করা যাচ্ছে না নভেল করোনাভাইরাসকে। আপাতত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বের প্রথম স্থানে রয়েছে ট্রাম্পের আমেরিকা। এখন সেখানে আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ। মৃতের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার। এহেন পরিস্থিতিতেও আমেরিকার প্রেসিডেন্ট বলছেন, ভারত ও এই মারণ ভাইরাসের আঁতুড়ঘর চিনে বেশি সংখ্যক পরীক্ষা হলে আরও বেশি করোনা রোগীর হদিশ মিলত।

শুক্রবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘আমরা এখনও পর্যন্ত ২ কোটির বেশি মানুষের করোনা পরীক্ষা করিয়েছি। এটা মনে রাখবেন, যত বেশি পরীক্ষা হবে তত বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাবে। যদি আমরা ভারত, চিন বা অন্য কোথাও পরীক্ষা করতাম তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সেখানে আরও বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যেত। কোভিড-১৯ আমাদের সবার শত্রু। আর এই ভয়ানক শত্রু এসেছে চিন থেকে। ওরা যদি প্রথমেই এই মারণ ভাইরাসকে আটকে দিতে পারত তাহলে গোটা বিশ্বকে এর তাণ্ডব সহ্য করতে হত না। কিন্তু, তা আর হয়নি। ফলে সবাইকে সমস্যায় পড়তে হয়েছে।’

Related articles

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...