Tuesday, June 16, 2026

রাজ্যে করোনায় একদিনে সর্বাধিক আক্রান্ত ৪৩৫, মৃতের সংখ্যা বেড়ে ৩১১

Date:

Share post:

গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেরও উদ্বেগ বাড়িয়ে রোজ বাড়ছে মারণ ভাইরাস করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। যা এখনও পর্যন্ত এ রাজ্যে একদিনে সর্বাধিক। আর সবমিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৭৩৮।

শুধু তাই নয়, এই ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১৭ জন করোনা রোগীর। এটাও এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। আর সবমিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১১।

আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। সেখানে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ২৩৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৭ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৩ হাজার ১১৯।

Related articles

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...