Saturday, June 20, 2026

করোনা চিকিৎসার জন্য হাইকোর্টের দ্বারস্থ পরিবার, শুনানির আগে মৃত্যু বৃদ্ধের

Date:

Share post:

অসুস্থ হয়ে পূর্ব দিল্লির বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৮০ বছরের এক বৃদ্ধ। ২৫ মে তাঁকে ভর্তি করা হয় ওই হাসপাতালে। হাসপাতালের কর্মীদের অবহেলার জন্য করোনায় আক্রান্ত হন তিনি। পরিবারের অভিযোগ এমনটাই। এদিকে হাসপাতাল জানায়, কোভিড ১৯ রোগের চিকিৎসা হওয়া সম্ভব নয়। এরপর একের পর এক ফিরিয়ে দেয় ওই পরিবারকে। শেষমেষ আদালতের দ্বারস্থ হয় তাঁর পরিবার। কিন্তু শেষ রক্ষা হলো না। শুনানির আগেই মৃত্যু হলো তাঁর।

বৃদ্ধের ছেলের অভিযোগ, দিল্লির এইমস, ম্যাক্স হসপিটাল, শ্রী গঙ্গারাম হসপিটাল এবং রাজীব গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ওই পরিবার। তাঁরা আবেদন করে, কোনও সরকারি হাসপাতালে যেন বৃদ্ধের জন্য ফ্রি বেড ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিনই মৃত্যু হয় ওই বৃদ্ধের।

ওই বৃদ্ধের ছেলে সংবাদমাধ্যমকে জানান, তাঁর সাইকেল মেরামতির দোকান আছে। চিকিৎসার জন্য আত্মীয়দের কাছে দু’লক্ষ টাকা ধার করেছিলেন। এমনকী আম আদমি পার্টি ও বিজেপির নেতাদের কাছেও গিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, “সবাই আমাদের মিথ্যে কথা বলেছে। প্রত্যেকের শাস্তি হওয়া উচিত।”

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...