Tuesday, June 16, 2026

প্রে ফর বেঙ্গল: বাংলার পাশে দাঁড়াতে সবার কাছে আবেদন বিশ্বের বাঙালিদের

Date:

Share post:

করোনা ও আমফানে বিধ্বস্ত বাংলাকে সাহায্য করতে শনি-সন্ধেয় একজোট সারা বিশ্বের বাঙালি। এই উদ্যোগে সামিল হয়েছেন পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীরা। আর তাঁদের পাশে দাঁড়িয়েছেন এদেশের বাঙালিরাও। “স্টে এলাইভ কনসার্ট” এর মূল আয়োজক। লন্ডনের কিছু প্রবাসী বাঙালি প্রধান উদ্যোক্তা। তাঁদের এই উদ্যোগে শামিল হয়েছেন প্রথিতযশা বাঙালিরাও। রয়েছেন রাইসের কর্ণধার সমিত রায়। তিনি বলেন, এই সময়ে রাজ্য সরকারের প্রচুর অর্থ প্রয়োজন। এখন রাজনীতির রং না দেখে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর আবেদন জানান তিনি। পাশাপাশি জানান, অ্যাডামাস ইউনিভার্সিটিই প্রথম বিশ্ববিদ্যালয় যেটাকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। সঙ্কটের সময় সমিত রায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তারা।

আনফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়ানোর জন্য একজোট হয়ে প্রবাসী বাঙালিরা যে পরিশ্রম করছেন তার প্রতিফলন দেখা গেল 6 জুন সন্ধেয় সোশ্যাল প্ল্যাটফর্মের অনুষ্ঠানে। অপর্ণা সেন থেকে লোপামুদ্রা মিত্র, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী সঙ্গে পলাশ সেন, রিয়া সেন একযোগে সবার কাছে আবেদন করলেন এই উদ্যোগে সাড়া দিয়ে মুক্তহস্তে দান করতে।
‘প্রে ফর বেঙ্গল’ ফেসবুকে এই লাইভ অনুষ্ঠানটি সামিল হয় ইউরোপ, আমেরিকা, কানাডা, দুবাই, অস্ট্রেলিয়ার মোট 21 টি বাঙালি সংগঠন। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ পাঠানো হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ-সহ আর অনেক স্বেচ্ছাসেবী সংগঠনকে। এই উদ্যোগে সামিল হতে লগইন করতে পারেন:
www.stayaliveconcert.com
ত্রাণের বিষয়ে সেখানে বিস্তারিত জানা যাবে।

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...