Thursday, June 25, 2026

মরসুমে এই প্রথম ২৯ পেরোল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, লু বইবে না জানাল হাওয়া অফিস

Date:

Share post:

তীব্র দাবদাহে পুড়ছে দেশের একাংশ। পুড়ছে বাংলাও। গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের। একটু বৃষ্টির জন্যে তাকিয়ে আছে সাধারণ মানুষ।
যদিও মরসুমে এই প্রথম ২৯ পেরিয়ে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বিগত কয়েকদিন ধরে বেড়েছে গরম। অস্বস্তিকর আবহাওয়াকে আর অস্বস্তিকর করে তুলছে অতিরিক্ত আর্দ্রতা।
এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির খবর শোনাল মৌসম ভবন। আগামী তিন-চারদিন লু বইবে না বলে জানানো হয়েছে । আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই মরশুমে গোটা দেশেই স্বাভাবিক বর্ষা হবে। ইতিমধ্যে বর্ষার দীর্ঘকালীন চূড়ান্ত পূর্বাভাস জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
মৌসম ভবনের তরফে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, এবার জুন থেকে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকালে দীর্ঘকালীন গড় মাত্রার ৯৬ শতাংশ বৃষ্টি হতে পারে। দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের পরিমাণ হবে ৮৯ সেন্টিমিটার। বৃষ্টি হওয়ার ছ’টি প্রভাব পর্যালোচনা করে এই সিদ্ধান্তে এসেছে আবহাওয়া দফতর।
শুধু তাই নয়, দেশের কোথায় কত বৃষ্টি হতে পারে তা নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...