Friday, June 19, 2026

রাজ্য নেতৃত্বের অনুমতি না নিয়ে জেলা সভাপতিদের কমিটি, ক্ষুব্ধ মমতা : এসব চলবে না

Date:

Share post:

বিধায়কদের সঙ্গে ভিডিও বৈঠকে দলীয় বিশৃঙ্খলার বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সন্ধের এই ভার্চুয়াল সভায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বেশকিছু জেলা সভাপতি নিজেদের ইচ্ছামতো কমিটি গঠন করছে। এসব জিনিস চলবে না। রাজ্য কমিটির অনুমোদন ছাড়া কোনও সভাপতি সাংগঠনিক রদবদল করলে তা বাতিল করা হবে। এককভাবে কেউ এই সিদ্ধান্ত নিতে পারবেন না। যদি কাউকে বাদ দিতে হয়, কিংবা কাউকে নিতে হয় তা রাজ্য কমিটিকে জানিয়েই করতে হবে। জেলায় জেলায় সভাপতির অনুগামী না হলে তাকে সরিয়ে দেওয়ার যে প্রবণতা দলের মধ্যে দেখা যাচ্ছে, তা যে বরদাস্ত করতে রাজি নন নেত্রী, বুঝিয়ে দিয়েছেন। ভোটের আগে সকলকে নিয়েই তিনি চলতে চান বার্তা দিলেন দলীয় মহলে।

পাশাপাশি কলকাতার নেতাদের নির্দিষ্ট করে নাম না করে দলনেত্রী বলেন, অনেকে এদিকে ওদিকে মুখ খুলছেন। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, চাইলে তারা দল ছাড়তে পারেন। শুক্রবারের বৈঠকে দলনেত্রী ব্যারাকপুরের সাংগঠনিক কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সংগঠনের দায়িত্ব বিধায়ক নির্মল ঘোষের কাছ থেকে কেড়ে নিয়ে দীনেশ ত্রিবেদীকে দেওয়া হয়েছে। দীনেশ ত্রিবেদীর হাতে দায়িত্ব দিয়েই মমতা বলেন, দীনেশদা আপনি বারাকপুরে গিয়ে হাল ধরুন। ওখানে বিজেপি রোজ সাম্প্রদায়িক অশান্তি বাধানোর চেষ্টা করছে। আপনাকে তা প্রতিহত করে পাল্টা মানুষকে একজোট করতে হবে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...