Sunday, June 7, 2026

বিদ্যুৎহীন ১৭ দিন, তাই বাঁচতে মরিয়া চেষ্টা

Date:

Share post:

 

আমফানের দাপটে ভেঙেছে বিদ্যুতের খুঁটি। বেশিরভাগ এলাকায বিদ্যুৎ নেই এখনও । বিদ্যুৎ দফতরের কর্মীরা এক নাগাড়ে কাজ করে যাচ্ছেন। তবে এরই মধ্যে কয়েকজন কাঁচা লম্বা গাছ মাটিতে পুঁতে বানিয়েছেন বিদ্যুতের খুঁটি। আর তাতেই গোটা এলাকা তৈরি তৈরি হয়েছে মৃত্যুপুরীতে! পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চিত্রটা এমনই ।

মহিষাদলের ইটামগরা – ২ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা এখন মৃত্যুপুরী । যে কোনও সময়ে ঘটে যেতে পারে দুর্ঘটনা। পুরো ব্লকে প্রায় ২০০০ হাজার ইলেকট্রিক খুঁটি ভেঙে গেছে।ক্ষতিগ্রস্ত  হয়েছে ইলেকট্রিক সাবষ্টেশনও।  দিনরাত এক করে বিদ্যুৎ কর্মীরা কাজ করে চলেছে। তাস্বত্বেও এখনও অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা চালু করা যায়নি। তা বলে বিদ্যুৎ পরিষেবা  সচল রাখার জন্য কাঁচা গাছ ব্যবহার! তাও আবার বিদ্যুৎ কর্মীদের অনুপস্থিতিতে! প্রশ্ন তো থেকেই যাচ্ছে।
এই বিষয়ে গ্রামবাসীদের যুক্তি ঝড়ের পর প্রায় ১৫ দিন কেটে গেছে তাতেও ঠিক হয়নি বিদ্যুত পরিষেবা। জল তোলার সমস্যা হচ্ছে। তাই স্থানীয় পঞ্চায়েত থেকে তাঁরা অনুমতি নিয়ে এটা করছেন।
কিন্তু স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানের বলেন, পঞ্চায়েত থেকে কোনও নির্দেশই এই বিষয়ে দেওয়া হয়নি।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...