Monday, April 6, 2026

করোনা আবহে শহর জুড়ে পচা দুর্গন্ধ, আতঙ্কিত মুম্বইবাসী

Date:

Share post:

করোনা সংক্রমণের জেরে আতঙ্কিত সারা দেশ। আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মুম্বইয়ের অবস্থাও শোচনীয়। এরই মধ্যে মুম্বইয়ের একাধিক জায়গা থেকে দুর্গন্ধ আসতে শুরু করেছে। যার জেরে আতঙ্কিত হয়ে পড়ছেন মুম্বইবাসী। বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিক জানান, চেম্বুর, চান্দিভালি, ঘাটকোপার, কানজুরমার্গ, ভিখরোলি, পোয়াই এলাকা থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে দমকলবাহিনী কাজ শুরু করেছে।

বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন সূত্রে খবর, ১৭ টি দমকল বাহিনী এই কাজের জন্য মোতায়েন করা হয়েছে। কীভাবে দুর্গন্ধের উৎপত্তি তা খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে। আদিত্য ঠাকরে টুইট করে জানিয়েছেন, মুম্বই কর্পোরেশন এবং দমকল দফতর একসঙ্গে কাজ করছে।বাসিন্দাদের আতঙ্কিত হতেও নিষেধ করেন তিনি।

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...