Tuesday, June 16, 2026

এসডিও-বিডিও’র মাধ্যমে আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতেই তুলে দেওয়া হচ্ছে ত্রাণ, দাবি শোভনদেবের

Date:

Share post:

করোনা আবহে এবং আমফান পরবর্তী সময়ে রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দলের কর্মসূচি কী। বর্তমানে কী কী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এবং ভবিষ্যতে কী কী কাজ করবে সেই সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করছে তৃণমূলের নেতা-মন্ত্রীরা। তারই অঙ্গ হিসেবে আজ, রবিবার সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন বর্তমান কঠিন পরিস্থিতিতে মানুষের প্রয়োজনে, মানুষের স্বার্থে সকলের এগিয়ে এসে কাজ করা উচিত। মানুষের পাশে দাঁড়ানো উচিত। এখানে কোনও রাজনীতি নয়। কাজ করতে হবে রাজনীতির ঊর্ধ্বে উঠে। একইসঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়েও মত প্রকাশ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, যেহেতু একটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে দিয়ে আমাদের দেশের সরকার পরিচালিত হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় দল অবশ্যই রাজ্যে আসতে পারে। কিন্তু তার আগে একবার রাজ্য সরকারের সঙ্গে যদি নমনীয়ভাবে কথা বলে নিত, সেক্ষেত্রে রাজ্য সরকারেরও অনেকটা সুবিধা হতো।

এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আমফান বিপর্যয়ের ফলে সে সমস্তই মানুষকে ত্রাণ দেওয়া উচিত বা দেওয়া হবে যাদের সত্যকারের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এই দায়িত্ব এসডিও, বিডিও’র হাতে তুলে দেওয়া হয়েছে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...