Friday, June 26, 2026

পেট্রাপোল সীমান্ত দিয়ে শুরু হবে বাণিজ্য, সবুজ সংকেত রাজ্যের

Date:

Share post:

দু-একদিনের মধ্যেই পেট্রাপোল সীমান্ত দিয়ে শুরু হতে চলেছে বাণিজ্য। শনিবার এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার। এদিন জেলাশাসক পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটি ম্যানেজারকে চিঠি দিয়ে জানিয়েছেন ভারত-বাংলাদেশ সীমান্তে ব্যবসা-বাণিজ্যের কাজ শুরু করা যেতে পারে।

জেলাশাসক ওই চিঠিতে উল্লেখ করেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা নিতে হবে। তবে সীমান্তে বাণিজ্যের কাজ শুরু হতে পারে। এবার কেন্দ্রের ছাড়পত্র মিললেই শুরু হবে বাণিজ্য। সূত্রের খবর, দু-একদিনের মধ্যে আমদানি এবং রফতানির কাজ শুরু হবে।

প্রসঙ্গত, পণ্য আমদানি-রফতানি চালু করার বিষয়ে বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা জিরো পয়েন্টে বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসনের নির্দেশ এলেই বাণিজ্যের কাজ শুরু করা হবে। শনিবার বেশ কিছু সতর্কতা মেনে বাণিজ্য শুরু করার ছাড়পত্র দিল রাজ্য।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...