Monday, June 8, 2026

প্রশিক্ষণ দিয়ে পরিযায়ীদের কাজের ব্যবস্থা করুক আবাসন শিল্প: অমিত মিত্র

Date:

Share post:

কম দামে ফ্ল্যাট বিক্রির পরামর্শ দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। এ ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি বা সরকারি সাহায্যের জন্য আশা না রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি। কেন্দ্রের বাণিজ্যমন্ত্রীর এহেন পরামর্শে রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র। শনিবার তিনি বলেন, দেশের অর্থনৈতিক সংকট কাটাতে কেন্দ্র আদতে কোনও আর্থিক সাহায্য করেনি। বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্য শুনে তিনি লজ্জিত বলেও জানান অমিত মিত্র।

এদিন সিআইআইয়ের ভিডিও বৈঠকে করোনা পরবর্তী সময়ে আবাসন ও নির্মাণ শিল্পের ব্যবসায়িক কৌশল সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরেন অমিত মিত্র। তিনি বলেন, দেশের অর্থনীতির বেহাল দশার প্রভাব পড়েছে এই শিল্পেও। আবাসন শিল্প সংস্থাগুলিকে তাঁর পরামর্শ, রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের দক্ষতা যাচাই করা হোক। প্রশিক্ষণ দিয়ে এখানেই কাজে নিয়োগ করুক সংস্থাগুলি।

অর্থনীতি চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার জিডিপির ১০% বলে দাবি করেছে। তবে এ বিষয়ে রাজ্যের শিল্পমন্ত্রী বলেন, গোটা বিষয়টি আসলে মরীচিকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সুরেই গলা মেলান তিনি। তাঁর মতে, দরিদ্রদের নগদ সাহায্য সবথেকে বেশি প্রয়োজন। রাজ্য আবাসন শিল্পের পাশে থাকার আশ্বাস দিলেও অমিত মিত্র জানান, আর্থিকভাবে সাহায্য করা সম্ভব নয়। কারণ হিসেবে তিনি বলেছেন, কর আদায় প্রায় নেই বললেই চলে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...