Saturday, March 21, 2026

সঞ্জয় সমালোচনার পরেই ঠাকরের কাছে সোনু

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয়েছেন অভিনেতা সোনু সুদ। কিন্তু তাঁর উদ্যোগকে মোটেই ভালো চোখে দেখেনি শিবসেনা। এই কাজের পিছনে কৌশল আছে বলে মন্তব্য করেছিলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। বরফ গলাতে তাই নিজেই উদ্যোগী হলেন অভিনেতা।

রবিবার সন্ধেবেলা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন সোনু সুদ। বৈঠকে উপস্থিত ছিলেন আদিত্য ঠাকরেও। বৈঠক শেষে আদিত্য ঠাকরে ছবি শেয়ার করেন তিনি। টুইট করে তিনি লেখেন, “এমন এক মানুষের সঙ্গে দেখা হলো যিনি মানুষের জন্য কাজ করেন। একটা দারুণ অভিজ্ঞতা হলো। আশাকরি আমরা একসঙ্গে কাজ করতে পারব।”
প্রসঙ্গত, ২০ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন সোনু। নিজে উদ্যোগ নিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করেন। সোনুর এই কাজে অনেকেই মনে করেন তিনি রাজনীতিতে যোগ দিতে চলেছেন। তবে এই জল্পনা উড়িয়ে দেন অভিনেতা।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...