Wednesday, April 8, 2026

কেজরিওয়ালের দ্রুত আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের করোনা উপসর্গ দেখা দিয়েছে বলে সূত্রের খবর। বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর জানতে পেরে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেল অরবিন্দ কেজরিওয়ালকে ট্যাগ করে তিনি লেখেন, “বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানতে পেরেছি জ্বর এবং গলা ব্যথার উপসর্গ নিয়ে সেল্ফ কোয়ারেন্টাইন গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল জি। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করি তিনি খুব শীঘ্রই জনসেবায় নিযুক্ত হতে পারবেন”।

বরাবরই দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন সময় দুই রাজ্যের বিষয় বা কেন্দ্রীয় নীতির সমালোচনায় দুই মুখ্যমন্ত্রীকে এক সুরে সরব হতে দেখা গিয়েছে। সে কারণে ভ্রাতৃপ্রতিম কেজরিওয়ালের অসুস্থতার খবর শুনেই টুইটে সুস্থতা কামনা করলেন মমতা।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...