Tuesday, March 31, 2026

করোনা আক্রান্তের সংখ্যায় একা মহারাষ্ট্রই টপকে গেল চিনকে!

Date:

Share post:

করোনাভাইরাসে মোট আক্রান্তের নিরিখে ভারত আগেই ইতালি, স্পেনকে পিছনে ফেলেছিল। এবার আক্রান্তের সংখ্যায় করোনার উৎসস্থল চিনকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৩ জন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ লক্ষ ৫৬ হাজার ৬১১। আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত। এর মধ্যে একা মহারাষ্ট্রই আক্রান্তের সংখ্যায় পিছনে ফেলল চিনকে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতেও উদ্বেগ বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ২০৬ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, কোভিড-১৯-এর কারণে দেশে এপর্যন্ত মোট মৃত্যুর সংখ‍্যা ৭ হাজার ১৩৫।

এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্রে। চিনের মোট করোনা আক্রান্তের সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এ নিয়ে সে রাজ্যে মোট আক্রান্ত হলেন ৮৫ হাজার ৯৭৫ জন। এর পরই তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত ৩১ হাজার ৬৬৭ জন। রাজধানী দিল্লিতে মোট ২৭ হাজার ৬৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গুজরাতে মোট আক্রান্ত ২০ হাজার ৭০ জন।

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...