Friday, March 20, 2026

লেকটাউনে সব্যসাচী আসতেই ঘিরে নিয়ে শারীরিক হেনস্থা

Date:

Share post:

সোমবার সকালে অনভিপ্রেত ঘটনা ঘটল লেকটাউনে। আহত এক কর্মীকে দেখতে লেকটাউনে এসেছিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। সব্যসাচীর অভিযোগ, তিনি গাড়ি থেকে নামতেই  কোনওরকম কারণ ছাড়াই স্থানীয় তৃণমূল কর্মীরা আমাকে ঘিরে ধরে। শারীরিকভাবে হেনস্থা করে। নিরাপত্তাকর্মীরা বাধা দিয়েও শেষরক্ষা হয়নি। আমাকে ঠেলে দেওয়া হয়। গাড়ির উপর হামলা হয়। এরপর সব্যসাচী বাধ্য হয়ে গাড়িতে উঠে এলাকা ছাড়েন। তাঁর একজন নিরাপত্তারক্ষী রাস্তায় উঠতে না পারায় হামলাকারীদের রোষের মুখে পড়েন। তাঁকে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে তিনি ছুটতে শুরু করেন। এরপরে লেকটাউন থানায় ডায়েরি করতে গেলে গাড়ি থেকে নামার সময় আহত হন তার এক কর্মী। আরএক নিরাপত্তারক্ষী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।  এরপর সব্যসাচী থানায় ডায়েরি করতে গেলে সেখানেও বিজেপি ও তৃণমূল সমর্থকরা থানা ঘিরে নেয়। উত্তেজনা ছড়ায়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। লেকটাউন থানার পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করে সেখানে। এখন ওই এলাকা থমথমে। তৃণমূল জানিয়েছে সব্যসাচীর সব অভিযোগ মনগড়া। গোষ্ঠী কোন্দলে তিনি আক্রান্ত হন।

Related articles

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...