Tuesday, March 24, 2026

চড়া রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যাত্রীদের,বাস-ভোগান্তি কমেনি বরং বেড়েছে

Date:

Share post:

 

চন্দন বন্দ্যোপাধ্যায়

আজ থেকে খুলে গিয়েছে অধিকাংশ অফিস। খুলছে শপিং মল, রেস্তোরাঁ, হোটেল। ফলে স্বাভাবিক ভাবেই পথে নেমেছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে প্রায় ২ হাজার বাস রাস্তায় নামবে বলে জানিয়েছিল বেসরকারি বাস সংগঠন। কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে । শহরের বিভিন্ন প্রান্তের ছবি দেখেই মালুম পাওয়া গেল বাস-ভোগান্তি কমেনি, বরং বেড়েছে। চড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা ।
ব্যারাকপুরে ভিড়ে ঠাসা মিনিবাস। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব-বিধি শিকেয়। হাতেগোনা সরকারি বাসে দাঁড়িয়েও যাচ্ছেন যাত্রীরা।
সোদপুর মোড়। সকাল ৯ টাতেও বাস পেতে ভোগান্তি। রাস্তায় হাপিত্যেশ অপেক্ষা। বাসের সংখ্যা কম থাকায়, সামাজিক দূরত্ব-বিধি মানা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন যাত্রীরা ।
আনলক ওয়ানের পর কেটে গিয়েছে একটা সপ্তাহ। সোমবারও কামারহাটি মোড়ে বাসের জন্য প্রায় এক কিলোমিটার লম্বা লাইন। কয়েক হাজার যাত্রী ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না। কয়েকটি রুটের বেসরকারি বাস চললেও, যাত্রী ভোগান্তি অব্যাহত।
ডানলপ মোড়ের বাস স্ট্যান্ডে সামাজিক দূরত্ব না মেনেই আজও লম্বা লাইন যাত্রীদের। এখানেও অপেক্ষা করছেন হাজার দুয়েক যাত্রী । কয়েকটি বেসরকারি বাসের দেখা মিললেও সরকারি বাস রাস্তা থেকে ভ্যানিশ।
ফলে ব্যারাকপুর থেকে সিঁড়ির মোড়, সর্বত্র অফিস যাত্রীদের ভিড়। পর্যাপ্ত বাস নেই বলে ক্ষুব্ধ যাত্রীরা মাঝেমধ্যেই বচসায় জড়িয়ে পড়েছেন বিটিরোডের যান নিয়ন্ত্রণে ব্যস্ত পুলিশ কর্মীদের সঙ্গে । বেশ কয়েকটি রুটের বাসে ভিড় থাকলেও আবার কয়েকটি বাসে যাত্রীর সংখ্যা হাতেগোনা। সবারই এক মত, ট্রেন না চলা পর্যন্ত এই দুর্ভোগ চলতেই থাকবে ।

Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...