Friday, March 20, 2026

নজরে পুরভোট: পুজোর আগে ভোট চায় রাজ্য নির্বাচন কমিশন!

Date:

Share post:

লকডাউন শেষে আনলক ফেজ ওয়ান শুরু হতেই রাজ্যে পুরভোট নিয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। করোনার কারণে দেশ জুড়ে জারি থাকা মহামারি আইন শিথিল করে ভোট করানো যায় কি না সে বিষয়ে রাজ্যের সঙ্গে আলোচনা চায় কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শীঘ্রই চিঠি দিয়ে এ বিষয়ে সরকারের মতামত জানতে চাওয়া হবে।

করোনা আবহে মার্চ মাসে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সবার সঙ্গে আলোচনার করে ঐক্যমত্যের ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য ভোট পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
এরপর দেশ জুড়ে শুরু হয় লকডাউন। ক্রমেই বাড়তে থাকে তার মেয়াদ। ফলে এই আড়াই মাসে পুর ভোট নিয়ে আর কোনও রকম অগ্রগতি হয়নি। আইন মেনে মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে রাজ্য সরকারের তরফে প্রশাসক বাসানো হয়েছে। কিন্তু এভাবে দীর্ঘদিন চলা সম্ভব নয়। তাই কমিশন চাইছে পুজোর আগে পরে প্রয়োজনে মহামারি আইন শিথিল করে কলকাতা-সহ রাজ্যের বকেয়া পুর নির্বাচন করতে। তাতে এই পরিস্থিতিতে ভোট করা যাবে কি না সেটা নিয়ে সংশয় রয়েছে।
রাজ্য সরকারকে মহামারি আইন শিথিলতার জন্য চিঠি দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশন চাইছে একটা সর্বদলীয় বৈঠক ডেকে রাজনৈতিক দলগুলির মতামত জানতে। কী কী বিষয়ে মতামত চাইছে রাজ্য নির্বাচন কমিশন?

• প্রচারের ক্ষেত্রে কতটা ছাড় দেওয়া যেতে পারে

• ভিড় এড়াতে আলোচনা করতে চায় কমিশন

• ভোটগ্রহণ কীভাবে হবে ইভিএমে না ব্যালট পেপারে- তা নিয়েও মতামত চায় কমিশন

যদিও রাজ্য সরকার চায় ভোট হোক ব্যালট পেপারে।

Related articles

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...