Tuesday, June 23, 2026

করোনা আক্রান্ত নন কেজরিওয়াল

Date:

Share post:

গত দুদিন ধরে জ্বর, সর্দিকাশিতে ভুগছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সামান্য গলাব্যথাও ছিল। সোমবার মুখ্যমন্ত্রীর অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। জানানো হয় মঙ্গলবার তাঁর কোভিড ১৯ পরীক্ষা হবে। এদিন পরীক্ষার রিপোর্টে জানা যায়, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হননি অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে মারণ ভাইরাসের কোপ পড়লেও এই পরিস্থিতিতে সামনে থেকে লড়াই করছেন কেজরিওয়াল। লাগাতার বৈঠক সাংবাদিক সম্মেলন সবই করছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরই মধ্যে করোনার উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। চিকিৎসকরা হাসপাতলে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু সামান্য উপসর্গ থাকায় সোমবার বাড়িতেই আইসোলেশনে চলে যান দিল্লির মুখ্যমন্ত্রী। সরকার জানায় রিপোর্ট না আসা পর্যন্ত আইসোলেশন থাকবেন তিনি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...