Tuesday, June 23, 2026

নবান্ন থেকে নয়া ফরমান : জ্বর, সর্দি,কাশি থাকলে অফিসে নয়

Date:

Share post:

নবান্ন থেকে সরকারি কর্মীদের হাজিরায় নয়া ফরমান। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে অতিরিক্ত মুখ্য সচিব যে নির্দেশিকা দিয়েছেন তাতে স্পষ্টভাষায় বলা হয়েছে…

১. যে সমস্ত কর্মীদের জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা নেই, তাঁরাই একমাত্র অফিস করতে পারবেন

২. কনটেনমেন্ট জোনে যাদের বাড়ি তারা অফিসে আসবেন না। তাঁরা বাড়ি থেকে অফিস করবেন

৩. একসঙ্গে এক জায়গায় ১০জনের বেশি বসতে পারবেন না। একজনের থেকে অপরজনের দূরত্ব কম করে ২ মিটার রাখতেই হবে।

৪. অফিসার এবং কর্মীদের উপস্থিতি সংখ্যা কম করা হবে। গত ৩০মের নির্দেশিকায় ছিল ৭০% উপস্থিতি। সেই নির্দেশিকার উপস্থিতি প্রয়োজনে আরও কম করা হবে। প্রয়োজনে এর জন্য প্রতি সপ্তাহে রোস্টার বানাতে হবে

৫. ডেপুটি সেক্রেটারি অথবা সমতুল পদের অফিসারর যারা আলাদা কেবিনে অফিস করেন, প্রয়োজনে তারা অফ ডে বাদ দিয়ে রোজ অফিসে আসবেন

৬. অফিস রোস্টারের কারণে যারা অফিসে আসবেন না তারা বাড়ি থেকে কাজ করবেন। অফিসের দায়িত্ব দ্রুততার সঙ্গে ই-অফিসের সুবিধা তৈরি করে দেওয়া

৭. অফিসের থাকার সময় মাস্ক পড়তেই হবে। প্রয়োজন মতো যতবার পারা যায় হাত ধোওয়া অথবা স্যানিটাইজ করা বাধ্যতামূলক। মাস্ক না পড়লে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হবে

৮. ভিজিটরদেরও বসতে দেওয়া হবে কম করে ২ মিটার দূরত্ব রেখে

৯. প্রত্যেক কর্মী এবং অফিসাররা যেন তাঁদের ব্যবহার করা চাবি, মাউস, কিবোর্ড মোবাইল ফোন, এসি রিমোট স্যানিটাইজ করেন

১০. নির্দিষ্ট সময় অন্তর ইলেকট্রিক সুইচ, দরজার হাতল, বাথরুমের সব ধরনের জিনিসপত্র, লিফটের সুইচ, জীবাণুমুক্ত করতে হবে। এছাড়া ১৪ দিনে অন্তত একবার সমস্ত অফিস জীবাণুমুক্ত করতে হবে।

১১. সামনাসামনি বসে বৈঠক কার্যত বাতিল করতে হবে। প্রয়োজনে ইন্টারকম, ফোন, ভিডিও কনফারেন্সে কথা বলতে হবে

১২. একসঙ্গে তিন জনের বেশি লিফটে ওঠা যাবে না

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...