Monday, April 13, 2026

এক কোটির বেশি মানুষের কাছে পৌঁছতে চলেছে বিজেপি!

Date:

Share post:

আজ অমিত শাহর ভার্চুয়াল সভা। অমিত থাকবেন দিল্লিতে দলের সদর দফতর অর্থাৎ দীন দয়াল মার্গের অফিসে। আর কলকাতায় মুরলিধর সেন লেনের অফিসে দিলীপ ঘোষ ও দলের সম্পাদকমণ্ডলী। লকডাউনে এমন ভার্চুয়াল সভা বিজেপি বিহারে খুব সম্প্রতি শেষ করেছে। এবার মিশন বেঙ্গল। দিলীপের সঙ্গে কলকাতায় পার্টি অফিসের মঞ্চে থাকবেন দলের ৫ সম্পাদক।

সভার পদ্ধতি কী? ইতিমধ্যে দলের ১২০০ মণ্ডল সভাপতির কাছে ল্যাপটপ চলে গিয়েছে। তাঁরা সরাসরি সভায় যোগ দিতে পারবেন। প্রয়োজনে তাঁরা প্রশ্ন করবেন। দরকারে বলবেনও। বিজেপি এই সভায় হাজির করছে ৬৫ হাজার বুথকর্মীকে। ইতিমধ্যে লাইভ সভার যে লিঙ্ক তা পাঠিয়ে দেওয়া হয়েছে ৭৩ লক্ষ কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীর কাছে। এই ৭৩ লক্ষ মানুষের ফোন নম্বর রয়েছে বিজেপির পার্টি অফিসে। এই ৭৩ লক্ষ সভ্য-সমর্থক আবার লিঙ্ক পাঠাচ্ছেন। এছাড়া সোস্যাল মিডিয়ায় মানুষ দেখবেন। ফলে বিজেপির হিসাব সব মিলিয়ে এই সভা দেখবেন ১ কোটির বেশি মানুষ। বিজেপি মহলে দাবি, সরাসরি নয়, ভার্চুয়াল সভায় ১ কোটি সমর্থক দেশে বিদেশে বিরল। অন্যদিকে দলের নেতৃত্বের কেউ কেউ বলছেন, নামমাত্র অর্থ খচ করে, বাড়িতে বা অফিসে বসে এত কর্মী-সমর্থকের সঙ্গে যোগাযোগ একটা মিরাকেল। পরিস্থিতি কিন্তু নতুন পথ খুলে দিল। নিঃসন্দেহে আগামিদিনে এই পদ্ধতি জনপ্রিয় হবে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...