Saturday, May 23, 2026

দেশ করোনামুক্ত জেনে আনন্দে নাচলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

Date:

Share post:

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন জানিয়েছেন, তাঁর দেশে আর কোনও করোনাভাইরাসে আক্রান্ত রোগী নেই। নিউজিল্যান্ডবাসীর ত্যাগ স্বীকার ও ঐক্যের জন্যই এই সাফল্য এসেছে বলে মন্তব্য তাঁর। সর্বশেষ যিনি করোনায় আক্রান্ত ছিলেন তিনিও বাড়ি ফিরে গিয়েছেন।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন সাংবাদিক সম্মেলনে বলেন, নিউজিল্যান্ড এখন করোনামুক্ত এই খবর যখন আমি শুনলাম, তখন আনন্দে একটু নেচে নিলাম। আমি মেয়ে নেভিকেও দেখালাম। সে প্রথমে খুব অবাক হয়েছিল, পরে সেও আমার সঙ্গে যোগ দেয়। যদিও আমার নিজেরও কোনও ধারণা ছিল না যে, কেন আমি লাউঞ্জের মধ্যে নাচছি। ৩৯ বছর বয়সী প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ১৭ দিনে ৪০ হাজার মানুষকে পরীক্ষা করা হয়েছে; কিন্তু কোনও রোগী পাওয়া যায়নি। তবে তিনি বলেছেন, আবারও রোগী পাওয়া যাবে নিশ্চিত, সেটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে প্রথম করোনা রোগীর খোঁজ পাওয়া যায়। ১৫ মে পর্যন্ত শেষবার নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। ৫০ লক্ষ জনসংখ্যার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৫৪ জন। মারা যান ২২ জন। প্রথম করোনা আক্রান্তর হদিশ মিলতেই সাত সপ্তাহের লকডাউন জারি করা হয়েছিল। তবে এখন আর নিষেধাজ্ঞা নেই।

 

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...