Friday, April 3, 2026

ক্ষতিগ্রস্তদের ভুয়ো তালিকা? কাঠগড়ায় ৪ বিদায়ী কাউন্সিলর

Date:

Share post:

আমফানে ক্ষতিগ্রস্তদের ভুয়ো তালিকা পাঠানোর অভিযোগ উঠল তারকেশ্বর পুরসভার চার বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে।মঙ্গলবার এই অভিযোগে তারকেশ্বর টাউন কংগ্রেসের সভাপতি শৈল্য ঘোষ মুখ্যমন্ত্রী দফতর, ফিরহাদ হাকিম এবং জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ১৪ নং ওয়ার্ডের ৫ জন, ১৫ নং ওয়ার্ডের ৩ জন, ৯ নং ওয়ার্ডের ২ জন, ৮ নং ওয়ার্ডের ১ জনের নাম ক্ষতিগ্রস্ত তালিকায় রাখা হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ যাঁদের নাম তালিকায় রয়েছে তাঁদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত নন। ৯ নং ওয়ার্ডের সুজাতা সরকারের নামে যে টাকা অনুমোদন হয়েছে অথচ তাঁর নামেই বাড়ি নয়। বাড়ির মালিক সুজাতার শাশুড়ি সুন্দরী সরকারের। ক্যামেরায় ধরা পড়ে ঝাঁ চকচকে দোতলা বাড়ি, বাড়িতে লাগানো রয়েছে এসি। ছেলে মিলন সরকারের নিজস্ব দুটি দোকান। অথচ তাঁরা বলছেন তাঁদের গোয়ালঘর ভেঙে পড়েছে। পাশাপাশি প্রতিবেশীদের দাবি, আমফানে এলাকায় কোনও ক্ষতি হয়নি।

১৪ নং ওয়ার্ডের মহম্মদ নাসিমের পুরানো একটি ভেঙে পড়া বাড়িকে ক্ষতিগ্রস্ত তালিকায় তোলা হয়েছে। পুর বিষয়টি তদন্ত শুরু করেছেন জেলাশাসক। অভিযুক্ত কাউন্সিলরদের কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে পুরপ্রশাসক স্বপন সামন্ত জানান, তালিকা তৈরি হলেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় না। উপযুক্ত পর্যবেক্ষণ করে তবেই দেওয়া হবে টাকা।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...