Tuesday, March 31, 2026

শহরে জল জমা রুখতে বর্ষার আগে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

Date:

Share post:

বর্ষা প্রায় দোড়গোড়ায়। আর প্রতিবারই বর্ষার সময় এক হাঁটু জল জমে কলকাতা শহরজুড়ে। এতে যানবাহনের চলাচলে যেমন সমস্যা হয়, ঠিক একইভাবে জমা জলে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে। সেই সমস্যা থেকে শহর কলকাতাকে মুক্তি দিতে এবার বর্ষার আগে নয়া উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার তরফ থেকে এদিন ৭৪টি আধুনিক ম্যানহোল ডিসলেটিং যন্ত্রের উদ্বোধন হয়। উদ্বোধন করেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এই যন্ত্রের মাধ্যমে ম্যানহোলে পড়ে থাকা পলি দ্রুত পরিষ্কার করা যাবে। বর্ষার আগেই এই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। কারণ, বর্ষার সময় ম্যানহোলে নোংরা জমে থাকলে সেক্ষেত্রে জল প্রবেশ করতে না পেরে তা রাস্তার উপরে জমবে। আর তার ফলে শহরবাসীর ব্যাপক অসুবিধা হবে। আর তা যেন না হয়, সেই কারণে কলকাতা পুরসভার তরফ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...