Tuesday, June 16, 2026

সরকারি অনুমতি মিলেছে, তবু মার্কাজের অভিজ্ঞতার জন্য এখনও বন্ধ নিজামুদ্দিন দরগার দরজা

Date:

Share post:

আনলক ফেজ ওয়ানে দেশজুড়ে খুলে যাচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি। কিন্তু সরকারি অনুমতি পাওয়ার পরেও এখনও বন্ধ দিল্লির নিজামুদ্দিন দরগা। এই সেই জায়গা, যা দেশে করোনা সংক্রমণের প্রথম পর্বে রোগ ছড়ানোর কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত হয়েছিল।

সমস্ত ধর্মীয় স্থান খোলার অনুমতি মিললেও, এই দরগা কেন এখনও বন্ধ? দরগা কর্তৃপক্ষ জানিয়েছেন, তবলিঘি জামাতের জমায়েত থেকে খুব শিক্ষা হয়েছে। আর কোনও বিতর্ক তৈরি হোক, চান না তাঁরা। তাই অনুমতি মিললেও তাঁরা খোলেননি দরগা। কর্তৃপক্ষের তরফে দরগা কমিটির সদস্য সালমি নিজামুদ্দিন বলেন, আমাদের দরগা খুলতে কোনও বাধা নেই। কিন্তু এখন না খোলারই সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ দরগা খুললেই ভিড় করতে পারেন মানুষ। সামাজিক দূরত্বের বিধি রক্ষা করা সম্ভব নাও হতে পারে। মিডিয়া আবার আমাদের গোটা সম্প্রদায়কে অপরাধী হিসেবে চিহ্নিত করবে সারা দেশের কাছে। আর কোনও বিতর্ক চাই না আমরা।
সূত্রের খবর, ৩০ জুনের পরেই খুলবে নিজামুদ্দিন দরগা। প্রসঙ্গত, নিজামুদ্দিন দরগা থেকে ঢিলছোড়া দূরত্বে তবলিঘি জামাতের সদর দফতর মার্কাজ। মার্চ মাসের মাঝামাঝি সময়ে এখানেই আয়োজিত আন্তর্জাতিক জমায়েতে কয়েক হাজার মানুষ ভিড় করেছিলেন। পরে সারা দেশে করোনা সংক্রমণের পরীক্ষা চলার সময়ে ধরা পড়ে, বহু মানুষ ওই জমায়েত থেকেই সংক্রমিত হয়েছেন। রাতারাতি দেশের অন্যতম কোভিড হটস্পট হয়ে ওঠে মার্কাজ। অতীতের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দরগা কর্তৃপক্ষ ধীরে চলো নীতি নিয়েছেন।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...