Tuesday, June 16, 2026

১৫ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুক রাজ‍্যগুলি, বলল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

লকডাউনের জন্য বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আরও মানবিক হওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে,
প্রত্যেক রাজ্য সরকার তার রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে ১৫ দিনের মধ‍্যে তাঁদের নিজের শহরে পাঠানোর ব্যবস্থা করুক। মঙ্গলবার এক মামলার পরিপ্রেক্ষিতে এমন কথা বলে সুপ্রিম কোর্ট। পাশাপাশি করোনাভাইরাসের লকডাউন চলাকালীন সেই বিধিনিষেধ লঙ্ঘন করেছে এমন পরিযায়ীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছে, মানবিক দিক থেকে বিবেচনা করে সেগুলো প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রয়োজনে কেন্দ্র ও রাজ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ীদের একটি নির্দিষ্ট তালিকা তৈরি করুক, এমন পরামর্শও দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ওই পরিযায়ী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্যেও একটি প্রকল্প তৈরি করা প্রয়োজন, মনে করছে সর্বোচ্চ আদালত। কোন কোন পরিযায়ী শ্রমিক কী কী কাজে দক্ষ তারও একটি তালিকা তৈরি করা হোক, এই নির্দেশও দেওয়া হয় আদালতের তরফে। সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষান কাউল ও এম আর শাহর বেঞ্চ এই নির্দেশ দেয়।

 

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...