Sunday, June 14, 2026

ফের বাড়ল পেট্রোলের দাম, কত হল জেনে নিন

Date:

Share post:

লাগাতার বাড়ছে পেট্রোলের দাম। গত চারদিনের ব্যবধানে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ২.০৪ টাকা। বুধবার ৩৮ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম হলো ৭৫.৩৬ টাকা।

সোমবার পেট্রোলের দাম ছিল ৭৪.৪৬ টাকা। মঙ্গলবার তা হয় ৭৪.৯৮ টাকা। এক দিনের ব্যবধানে ৫২ পয়সা দাম বাড়ে।তবে গত ২ মাস ৭ দিন অপরিবর্তিত ছিল পেট্রোলের দাম।কেন্দ্রের শুল্ক বৃদ্ধি হলেও কলকাতার পেট্রোলের দামে তার কোনও প্রভাব পড়েনি। এদিকে আনলক শুরু হতে সাধারণ মানুষ নিজের গাড়ি ব্যবহার করছে। ঠিক সেই সময় লাফিয়ে বাড়ছে পেট্রোলের দাম। রবিবার পেট্রোলের দাম হল ৭৩.৮৯ টাকা। ধাপে ধাপে তা বাড়ল ২টাকার বেশি।

প্রসঙ্গত, গত চার সপ্তাহে অপরিশোধিত তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। পেট্রোলের দাম যে জিনিসগুলির উপর নির্ভর করে, তার মধ্যে একটি হলো অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে ট্যাক্সের কারণে সেই অনুপাতে দাম কমেনি। অন্যদিকে ডলারের তুলনায় টাকার দাম পড়ে গিয়েছে।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...