Sunday, June 14, 2026

কোভিডমুক্ত কেরলে মেয়ের বিয়ে দিচ্ছেন বিজয়ন, কিন্তু জামাই কে?

Date:

Share post:

কেরল এখন মডেল। করোনা আবহে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কথা সুদূর আমেরিকাতেও। এর মাঝেই আর এক ব্যতিক্রমী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। প্রায় করোনা মুক্ত কেরলে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ১৫ জুন সামাজিক অনুষ্ঠান।

দেশে সর্বপ্রথম কোভিড আক্রান্তের সন্ধান মিলেছিল কেরলে। আর সারা দেশ যখন কোভিডের হামলায় নাভিশ্বাস তুলছে, তখন কেরল দেশের কাছে উদাহরণ। ছোট ছোট স্তরে আন্দোলন, প্রচার এবং তার সঙ্গে প্রতিরোধ। তিনে মিলে নদীর দেশ এখন ভারতের নিউজিল্যান্ড।

বিজয়নকন্যা বীণা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার সংস্থা চালান। সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু তাঁর স্বামী হোলটাইমার। ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক ও কেরল সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মহম্মদ রিয়াজ। রিয়াজ আর বীণা, দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। রিয়াজের দুই সন্তান ও বীণার এক সন্তান রয়েছে। তিন সন্তানকে সঙ্গে নিয়েই তাঁরা নতুন জীবন শুরু করবেন। রেজিস্ট্রি হয়ে গিয়েছে। তবে রিসেপশন সারা হচ্ছে সাদামাটাভাবে। কয়েকজন ঘনিষ্ঠ থাকবেন অনুষ্ঠানে। রিয়াজ বলেছেন, ব্যক্তিগত অনুষ্ঠান, নিজেদের মধ্যেই রাখবেন। আর মুখ্যমন্ত্রী বিজয়ন রবিবার দফতরের কাজ সেরে রাখবেন। কারণ, সোমবার অফিস যেতে পারবেন না, মেয়ের বিয়ে যে!

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...