Saturday, June 20, 2026

করোনা আবহেই বাড়ছে সমুদ্রদূষণ, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

Date:

Share post:

দেশজুড়ে লকডাউনের ফলে সুস্থ হয়ে উঠেছে পরিবেশ। কিন্তু মানুষের গাফিলতি নতুন করে বড় বিপদ ডেকে আনতে পারে। করোনা সংক্রমণ রুখতে মাস্ক, গ্লাভস সহ পিপিই কিট ব্যবহার করছে বিশ্বের বহু দেশ। এই মাস্ক, গ্লাভস সহ পিপিই কিট ভেসে বেড়াচ্ছে সমুদ্রে। বিশেষজ্ঞদের আশঙ্কা এর থেকে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বাড়ল। পাশাপাশি আগামী ৪৫০ বছর ধরে সমুদ্রে দূষণ ছড়াবে।

তিন লেয়ার যুক্ত মাস্ক বছরের পর বছর নষ্ট হবে না। সমুদ্রের জলকে দূষিত করবে প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি গ্লাভস ও পিপিই কিট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, করোনা থেকে বাঁচতে শুধুমাত্র বিশ্বের চিকিৎসকদের আট কোটি গ্লাভস, নয় কোটি মেডিক্যাল মাস্ক লাগবে। এই মাস্ক, গ্লাভস নির্দিষ্ট জায়গায় ফেলছেন না অনেকেই। যা এই সময় উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞদের।

প্লাস্টিক দূষণ রোধ করতে বহু বছর ধরে লড়াই করছেন পরিবেশবিদরা। কিন্তু এরই মধ্যে নতুন করে সমুদ্র ও পরিবেশ দূষণ করছেন সাধারণ মানুষ। বহু দেশের সমুদ্রতটে মাস্ক, গ্লাভস, পিপিই কিট পড়ে থাকতে দেখা গিয়েছে। সমুদ্র থেকে তুলে আনা মাছের গলায় জড়িয়ে রয়েছে মানুষের ব্যবহার করা মাস্ক। এমন ছবিও ধরা পড়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...