Saturday, May 30, 2026

ভিড় এড়াতে সরকারি অফিসেও শিফট চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভিড় এড়াতে নয়া নিয়ম চালু সরকারি অফিসে। আপাতত ডেপুটি সেক্রেটারি ব়্যাঙ্ক পর্যন্ত দু শিফটে হবে কাজ। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভিড় এড়াতে এখনও চালু হয়নি লোকাল ট্রেন বা মেট্রো পরিষেবা। এই পরিস্থিতিতে বেশি সংখ্যক বাস চললেও তাতে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হচ্ছে। সেই কারণে সরকারি অফিস এবার থেকে দুটি শিফট চালু হবে।

• একটি শিফট হবে সকাল সাড়ে ন’টা থেকে দুপুর আড়াইটে

• আরেকটি শিফট বেলা সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা

দুটি শিফটে সরকারি অফিসে কাজ হলে একই সময়ে যানবাহনের ভিড় কিছুটা হলেও কমবে। আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, একসঙ্গে ভিড় করে বাসে না উঠে প্রয়োজনে সময় নিয়ে অফিসে যেতে। এই কারণে আগামী একমাস সরকারি কর্মীদের হাজিরায় কোন লাল কালি পড়বে না। এদিন একথা আরও একবার জানান মমতা। পাশাপাশি, তিনি বলেন, “বাসে বসে যাতায়াত করুন। বেশি ভিড় করে বাসে উঠবেন না। নিজের সুরক্ষা নিজেকেই নিতে হবে”।
একইসঙ্গে বেসরকারি সংস্থার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী শিফট চালুর পরামর্শ দেন। তিনি বলেন, যেখানে সম্ভব সেখানে যেন ওয়ার্ক ফ্রম হোম চালু রাখা হয়।

Related articles

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো...

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...

রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

শতাব্দী প্রাচীন রেড রোডের নামাজে ইতি পড়েছে নতুন বিজেপির সরকারের আমলে। তারপরে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডের নামাজ...

কালবৈশাখীতে নিম্নমুখী তাপমাত্রা, শনিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে শুক্রবারের হঠাৎ কালবৈশাখী কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমিয়েছে প্রায় পাঁচ...