Wednesday, April 8, 2026

ফের দুষ্কৃতীর গুলিতে ‘খুন’ প্রতিবাদী!

Date:

Share post:

বাড়ির সামনে মদ ও জুয়ার আসরের প্রতিবাদ। দুষ্কৃতীদের গুলিতে ‘খুন’ হলেন প্রতিবাদী। ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ধূলিয়ান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে এলাকায়।

প্রতিদিনই বাড়ির পাশেই মদ ও জুয়ার আসর বসে। মঙ্গলবার তার প্রতিবাদ করেন অনুকূল শেখ। এই নিয়ে দুষ্কৃতীদের সঙ্গে তাঁর বচসা বাধে। অভিযোগ, তখনই অনুকূলকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। বাবাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তাঁর ছেলে শহিদুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় শহিদুলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সামসেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তদন্তে নেমে সামসেরগঞ্জ থানার পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...