Saturday, June 20, 2026

গর্ভপাতে নারাজ, চরম পরিণতি তরুণীর

Date:

Share post:

গর্ভপাত করতে আপত্তি জানিয়েছিল মেয়ে। তাতেই হলো চরম পরিণতি। ২০ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন করল বাবা-মা।

ওই তরুণী তেলেঙ্গনার কুরনুলের কলেজে পড়াশোনা করতেন। থাকতেন হস্টেলে। লকডাউন শুরু হাওয়ায় বাড়িতে ফেরেন ওই তরুণী। বাবা মা জানতে পারেন অন্য জাতের পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। এদিকে মাসিক ঋতুচক্র না হওয়ায় হাসপাতালে নিয়ে যান মেয়েকে। জানা যায়, মেয়ে গর্ভবতী। এরপরই মেয়েকে গর্ভপাত করার জন্য চাপ দিতে থাকে বাবা-মা। কিন্তু প্রস্তাবে রাজি হননি ওই তরুণী। জন্ম দিতে চেয়েছিলেন শিশুর। মেয়ের সিদ্ধান্ত নিতে পারেনি তাঁর পরিবার। অভিযোগ শ্বাসরোধ করে মেয়েকে খুন করেন বাবা-মা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরের দিকে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়। পরে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা সাজিয়েছিল ওই দম্পতি। গ্রামবাসীর আই ওই তরুণীর গলায় দাগ দেখতে পান। ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে শ্বাসরোধের প্রমাণ পাওয়া গিয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...