Friday, June 26, 2026

লকডাউনে সেরা বিক্রি: নামি ব্র্যান্ডের দামি বিস্কুটকে পিছনে ফেলল ‘পার্লে জি’

Date:

Share post:

পার্লে জি- জি মানে সংস্থার কাছে এখন গ্রোথ। লকডাউনে ছোট-বড়-মাঝারি সব ব্যবসা যখন ধুঁকছে, তখন অনন্য নজির সৃষ্টি করেছে বিস্কুট তৈরির সংস্থা পার্লে। গত ৮২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মার্চ থেকে মে মাসের মধ্যে। নিজেরাই এ খবর জানিয়েছে পার্লে। আর তার মূল কারণ হিসেবে তারা কৃতিত্ব দিয়েছে তাদের সবচেয়ে সস্তা বিস্কুট ব্র্যান্ড ‘পার্লে জি’কে, যার দাম মাত্র ৫ টাকা।

রাস্তাঘাটে হঠাৎ খিদে পেলে এক প্যাকেট কিনে নিতে খুব একটা অসুবিধা হয় না। সংস্থার অন্যতম কর্ণধার ময়াঙ্ক শাহ জানান, দেশের বাজারে তাঁদের সামগ্রিক অংশীদারিত্ব বেড়েছে প্রায় ৫%। আর তার ৮০ থেকে ৯০ শতাংশ অবদানই পার্লে জি-র। কিন্তু রাতারাতি এত জনপ্রিয় হল কী করে পার্লে জি? সংস্থা জানাচ্ছে, দেশে তাদের ১৩০ টি বিস্কুট কারখানার মধ্যে একশো কুড়িটি কারখানাতেই লকডাউনে উৎপাদন ঠিক রাখতে পেরেছিল তারা। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন করা হয়েছে বিস্কুট। এবং পৌঁছে দেওয়া হয়েছে দেশের সব কোণায়। লকডাউনে যখন হাতের কাছে যা পাওয়া যাচ্ছে সেটাই ভরসা মানুষের কাছে, তখন পার্লে জি পেয়ে কে আর ছাড়ে?
একেই এই অসময়ে রোজগার কমেছে সবার। এই পরিস্থিতিতে পাঁচ টাকার বিস্কুট যে কেল্লাফতে করবে তা বোধহয় অর্থনীতিবিদরা মানবেন। আর হয়তো সেই জাদুতেই নামি ব্র্যান্ডের দামি বিস্কুটকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে পার্লে জি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...