Saturday, June 20, 2026

জট খুলতে নামতে হবে সেই নবান্নের চোদ্দোতলাকেই

Date:

Share post:

মঙ্গলবার সকাল থেকেই টালিগঞ্জের উপর নজর রাখছিলাম। নজর রাখছিলাম আর বুঝছিলাম টলিপাড়ার কাজ শুরু করা গেল না। কত লোকের ভাত-রুটি জড়িয়ে রয়েছে এই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। অথচ কী বেহিসেবি আচরণ!

দুপুর বেলা। কেয়ারটেকার সংস্থাকে নিয়ে সমস্যা শুরু। বিষয়টা মিটে যায় সাত মিনিটের আলোচনায়, কিন্তু মিটল না। প্রযোজক সংস্থার এক হোমরাচোমরা ব্যক্তি দুম করে মাঝখান থেকে বলে বসলেন, ১৫ তারিখ থেকে সিরিয়ালের টেলিকাস্ট শুরু করব বলে আমরা কথা দিয়েছি। যদি তা না পারি তাহলে আগামী ৬ মাস কাজে হবে না। আর এই কথাটাই আঁতে গিয়ে লাগলো শিল্পীদের। কেউ কেউ বললেন এ আবার কী কথা! কিন্তু সেই প্রযোজক রিপিট করলেন কথা, এবার অন্য কোথাও। যে আর্টিস্ট ফোরামের শিল্পীরা নমনীয় ভঙ্গিতে সকলে একসঙ্গে কাজ শুরু করতে চাইছিলেন, তাঁরা ক্ষুব্ধ হয়ে বললেন, কী মনে করছে ওরা? আমাদেরকে গর্তে ফেলতে চাইছে? একে অন্যের পরিপূরক যখন, তখন শিল্পীদের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে কোন কাণ্ডজ্ঞানে? শিল্পীদের ছাড়া চলবে তো ইন্ডাস্ট্রি? জট খোলার ইচ্ছাটাই চলে গেল সিনিয়র শিল্পীদের। যার নিট রেজাল্ট শুটিং শুরু হলো না ১০ জুন।

ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা আমার মধ্যে ‘পালস’ বোঝার ক্ষমতা তৈরি করেছে। আর সেই সূত্রেই আমি নিশ্চিত সমস্যা এখন যে জটিল আবর্তে এসে পড়েছে তাতে সমাধান সূত্র বের করতে নবান্নর ১৪ তলার উপরেই ভরসা করতে হবে। আর শেষ পর্যন্ত সমাধান সূত্র বের করতে সৌমিত্র চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়সহ বর্ষীয়ান শিল্পীদেরও মাঠে নামতে হতে পারে৷

ভাবতেও অবাক লাগছে!

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...