Saturday, April 4, 2026

নৃশংসতার মধ্যে মানবতার নজির! ৭২দিন পর সুস্থ অবস্থায় উদ্ধার পথকুকুর

Date:

Share post:

প্রতিদিন উঠে আসছে পশু নির্যাতনের ঘটনা । পশুদের ওপর মানুষের অমানবিক অত্যাচার। এই ঘটনার মাঝে অত্যাচারী মানুষগুলোকে চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দিল বীরভূমের  দুবরাজপুরের ঘটনা ।

বন্ধ দোকানে আটকে পড়া  সারমেয়কে   শাটার এর নিচ দিয়ে খাবার কখনও বা পাইপ দিয়ে জল দিয়ে বাঁচিয়ে  রাখলেন   রাজেশ  হাজরা নামে এক যুবক।  পরে জানাজানি হতে   উদ্ধার করা হয় সারমেয়টিকে । বীরভূমের দুবরাজপুরের এই ঘটনা যেন নৃশংসতার মধ্যে নতুন করে নজির গড়ল মানবতার।

কী ভাবে উদ্ধার করা হল সারমেয়টিকে ?

লক ডাউনের প্রথমদিন থেকে স্থানীয় দোকানের মধ্যে আটকে ছিল সারমেয়টি । জানাজানি হতেই তালা ভেঙে বের করা হল তাকে । তবে এই ৭২ দিনের কোনওদিন তাকে না খেয়ে থাকতে হয়নি । প্রতিবেশী যুবকরা প্রতিদিন দোকানের ভেতর হাত ভরে কখনও ভাত , আবার কখনো পাইপের মাধ্যমে জল পৌঁছে দিয়েছে ।

বীরভূমের দুবরাজপুরের পোদ্মারবাধ এলাকায় সুমন দাঁ-র স্টেশনারি দোকান । লকডাউনের সময় থেকে দোকান বন্ধ । আর সেই সময় সপরিবারে ঝাড়খন্ডে আত্মীয় বাড়িতে গিয়ে আটকে পড়েন মালিক । এখনও তাঁরা সেখানেই আটকে । স্থানীয়রা জানিয়েছেন, দোকান বন্ধ করার সময় দোকানের মালিকের নজর এড়িয়ে যায় , দোকানের ভেতরেই বসেছিল এক সারমেয় । ওই অবস্থায় বন্ধ দোকানে দীর্ঘদিন আটকেছিল সে । এরপর স্থানীয় যুবক রাজেশ তালাবন্ধ দোকান থেকে কুকুরের কান্নার আওয়াজ পান । তারপর থেকে কুকুরটিকে সাধ্যমত ফাঁক দিয়েই খাওয়ানো হয়েছে খাবার , কখনও পাইপের সাহায্যে পানীয় জল দেওয়া হয়েছে । ঝামেলা বাড়তে পারে ভেবে তিনি ভয়ে কাউকে বলেননি।

এরপর ঘটনার খবর জানাজানি হতেই মঙ্গলবার খবর যায় পুলিশ এবং পুরসভার  কাছে । দুবরাজপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পান্ডে আসেন ঘটনাস্থলে । আসে দুবরাজপুর থানার পুলিশ । ততক্ষণে প্রচুর মানুষ জড় হয়ে যায় ৷ সবার উপস্থিতিতেই ভাঙ্গা হয় দোকানের তালা এবং তারপর দীর্ঘদিন পর বেরিয়ে আসে ওই পথ কুকুরটি । কুকুরটি বেরিয়ে আসতেই খুশির হওয়া এলাকাবাসীর মধ্যে। এদিন কেউ তাকে খাওয়ালেন বিস্কুট , অনেকে মাথায় গলায় হাত বুলিয়ে  আদর করলেন । তবে সুস্থই রয়েছে সে । পথ কুকুরটিকে এভাবে নিঃশব্দে যত্ন করায় সবাই বাহবা দিয়েছে রাজেশ হাজরা নামে ওই যুববকে।

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...