Wednesday, March 18, 2026

স্যানিটাইজেশনের কাজ শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

করোনার প্রভাব পড়েছে শিক্ষাঙ্গনে। ৩০ জুন পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রশাসনিক কাজকর্ম থেকে পঠনপাঠন সবই বন্ধ শিক্ষাঙ্গনে। এই পরিস্থিতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসে করা হলো স্যানিটেশনের কাজ।

গত সপ্তাহ থেকে এই কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের লাইব্রেরি, ল্যাবরেটরি, ক্লাস রুম সহ বিভিন্ন জায়গা সানিটাইজ করা হচ্ছে। আনলক ওয়ান পর্বে কিছু নিয়ম শিথিল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গবেষক পড়ুয়ারা আসতে শুরু করেছেন। কয়েকটি বিভাগে গবেষণার কাজ শুরু হয়েছে। অন্যদিকে প্রশাসনিক কাজ শুরু হয়েছে।

এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন ” বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ইতিমধ্যেই খুলতে শুরু করেছে। কাজের জন্য কর্মীরা আসছেন। স্যানিটাইজেশনের কাজ করা হচ্ছে।”

spot_img

Related articles

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...

I-PAC: ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, ৫ বিচারপতির বেঞ্চ গঠনের সওয়াল রাজ্যের

রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী মেনকা গুরুস্বামী। মামলা করার অধিকার নেই এনফোর্সমেন্ট...

আফ্রিকান ফুটবলে নজিরবিহীন কাণ্ড, শিরোপা হাতছাড়া সেনেগালের, চ্যাম্পিয়ন মরক্কো

আফ্রিকান ফুটবলে নজির বিহীন কাণ্ড। নতুন বছরের শুরুতেই আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছিল সেনেগাল (Senegal)। উত্তেজনা এবং বিতর্কে...