Wednesday, April 8, 2026

তৃণমূল ছেড়ে কোথাও যাচ্ছেন না শুভেন্দু, পাশে অভিষেকও

Date:

Share post:

যাবতীয় জল্পনার কার্যত অবসান।

তৃণমূল ছেড়ে কোথাও যাবেন না শুভেন্দু অধিকারী। বরং আরও বেশি দায়িত্ব নিয়ে তিনি দলের হয়ে কাজে নামবেন। এমনকি ভোটের আগে অলিখিত উপমুখ্যমন্ত্রীর ভূমিকাতেও তাঁকে দেখা যেতে পারে। আর এই বিষয়ে শুভেন্দু যাঁর সহযোগিতা পাবেন, তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলে জল্পনা মাঝেমধ্যেই ছড়ায় শুভেন্দু ক্ষুব্ধ। তিনি তৃণমূল ছাড়ছেন। বিজেপির একাংশ তাঁকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে তৈরি।

সূত্রের খবর, কিছু বিষয়েই শুভেন্দুর দ্বিমত আছে। পিকের কর্মসূচিতেও তাঁকে দেখা যায় না। এই সবই ঠিক। কিন্তু সর্বশেষ খবর, এর জন্য তৃণমূল ছাড়ার কথা তিনি ভাবছেন না।
সূত্রের খবর, শুভেন্দুকে সরকার ও দলের কাজে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। যাঁর সঙ্গে দূরত্ব বলে রটনা, সেই অভিষেকও সিনিয়রের মর্যাদা দিয়েই শুভেন্দুকে কাজের পরিসর দিচ্ছেন। অভিষেক মূলত রাজ্যব্যাপী সাংগঠনিক কাঠামো সামলাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দুকে দল প্রত্যক্ষ জনসংযোগে সামনে রাখছে। শুভেন্দু- অভিষেক জুটি আগামী দিন আরও জোরদার হবে বলে সূত্রটির ধারণা। দুজন দুই স্টাইলে রাজনীতি করেন। দুই ঘরানাই দলের সম্পদ হিসেবে কাজে লাগবে। তবে সূত্রটি এও বলেছে, দু একটি মহল থেকে শুভেন্দুকে আলাদা রাখার চেষ্টা চালানো হচ্ছে এখনও। তৃণমূল পরিবারে যেহেতু শুভেন্দুর নিজস্ব একটি জনপ্রিয়তা আছে, তাই তাঁর ইগোকে উসকে দিতে চান কেউ কেউ। বহু বিষয়েই শুভেন্দু গুটিয়ে রাখেন নিজেকে। এদিকে অভিষেক যত দলের নিয়ন্ত্রণ নিচ্ছেন, তিনি শুভেন্দুকে সম্মানজনক জায়গায় রেখেই দলকে সাজাচ্ছেন। মমতার পাশে যদি শুভেন্দু ও অভিষেক এককাট্টা থাকেন, তাহলে সম্মিলিত বিরোধীদের আসন ৫০-৬০এই থেমে যাবে বলে তৃণমূল আত্মবিশ্বাসী। অভিষেক নীরবে বুথভিত্তিক গ্রাউন্ডওয়ার্ক করে চলেছেন।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...