Monday, April 6, 2026

“উপসর্গহীন আক্রান্তদের থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা কম” এই দাবি থেকে সরে এল WHO

Date:

Share post:

উপসর্গহীন রোগীদের থেকে করোনা সংক্রমণ হবার সম্ভাবনা কম এমনটাই দাবি করেছিল ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। এবার এই দাবি থেকে সরে এল তারা। উপসর্গহীনদের থেকে করোনাভাইরাস সংক্রমণ কতটা ছড়ায়, তা এখনও একটি ‘বড় প্রশ্ন’ বলে মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিজ্ঞানী। মঙ্গলবার তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, এর আগে গত সোমবার সংস্থাটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, ‘উপসর্গহীন রোগীদের মাধ্যমে করোনা ছড়ানোর ঘটনা বেশ কম।’

একটি সংবাদ মাধ্যমে বলা হয় মারিয়ার বক্তব্য বিভ্রান্তির সৃষ্টি করে। তাঁর এ বক্তব্যের পর স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। এরপর আগের বক্তব্য থেকে সরে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার এক ব্রিফ্রিং ডেকে মারিয়া বলেছেন, এই পর্যবেক্ষণ তুলনামূলকভাবে ছোট্ট অধ্যয়নের ভিত্তিতে করা হয়েছিল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...