Thursday, June 25, 2026

করোনা আবহে পরীক্ষা বাতিলের দাবি, সোশ্যাল মিডিয়ায় আন্দোলন পড়ুয়াদের

Date:

Share post:

লকডাউনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছাত্রছাত্রীরা শুরু করেছে পরীক্ষা বিরোধী আন্দোলন। পড়ুয়াদের দাবি, করোনা পরিস্থিতিতে এ বছরের মতো তাঁদের পাশ করিয়ে দিতে হবে। আগের পরীক্ষার নম্বরের মূল্যায়নের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট দিতে হবে। দেশের বিভিন্ন প্রান্তের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই আন্দোলনে সামিল হয়েছেন।

এই আন্দোলনে পিছিয়ে নেই এ রাজ্যের পড়ুয়ারাও।কলকাতা, কল্যাণী, বর্ধমান, উত্তরবঙ্গ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ পড়ুয়ারা সোশ্যাল মিডিয়ায় পাশ করিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইমেইল করে নিজেদের দাবি জানিয়েছেন পড়ুয়ারা।

আন্দোলনকারীদের বক্তব্য, করোনা আবহে পরীক্ষা দিতে গেলে কেউ যদি আক্রান্ত হন, তাহলে সে দায় কে নেবে? তাঁদের দাবি, চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের আগের বছরের পরীক্ষার নম্বরের ভিত্তিতে পাশ করিয়ে দেওয়া হোক। নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট এবং ডিগ্রি তুলে দিতে হবে ছাত্র-ছাত্রীদের হাতে। ইতিমধ্যেই #againstexam নামে একটি ফেসবুক পেজ খুলেছেন আন্দোলনকারীরা। যেখানে ৭০ হাজারের উপর সদস্য হয়ে গিয়েছে। আন্দোলনকে জোরদার করতে অনলাইনে সংগ্রহে নামছেন তাঁরা।

ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় #StudentLivesMatter, #BengalAgainstExam হ্যাশট্যাগ ব্যবহার করে আন্দোলন চলছে। কর্নাটক, রাজস্থান, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের পড়ুয়ারাও এই হ্যাশট্যাগ আন্দোলনে সামিল হয়েছেন। আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক আন্দোলনকারী জানান, ” জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার বিরোধিতা করছি আমরা। এই আন্দোলন সারা দেশেই হচ্ছে। গণ ইমেইল করার সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১০ হাজার ইমেইল করা হয়েছে।”

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...