Monday, April 6, 2026

বর্ষায় ডেঙ্গু মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা, জানালেন অতীন  

Date:

Share post:

গত আড়াই মাসে লকডাউনের সময় থেকে কলকাতা পৌরসংস্থা ও রাজ্য স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে ৪৪ টি সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রাক্তন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ।

তিনি আরও জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতির সময় সমস্ত বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলি বন্ধ ছিল। কিন্তু একমাত্র সরকারি স্বাস্থ্য সংস্থা মানুষকে পরিষেবা দিয়ে গেছে। শুধু তাই নয়, কলকাতা পুরসভা আগামী দিনেও মানুষকে পরিষেবা দিয়ে যাবে বলে জানান তিনি।

এর পাশাপাশি অতীন ঘোষ ডেঙ্গু নিয়ে আলোকপাত করেছেন। তিনি জানিয়েছেন, ডেঙ্গু সারা বছরই থাকে। কিন্তু কখনও কখনও তার প্রকোপ বাড়তে পারে। যেমন বর্ষাকালে ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি হয়, কারণ এইসময় এডিস মশা বংশবিস্তার করে। এবং খোলা জায়গায় জল জমলে বংশবিস্তার করতে মশাদের সবচেয়ে বেশি সুবিধা হয়।

প্রাক্তন ডেপুটি মেয়রের দাবি, গত ফেব্রুয়ারি মাস থেকেই কলকাতা পৌরসংস্থা ডেঙ্গু নিয়ে সচেতনতা মূলক একটি পদযাত্রা করে। এবং ডেঙ্গু নিয়ে তারা ক্রমাগত কাজ করে চলেছে। পৌরসংস্থার স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত জিনিসের উপর নজর রাখে। যেমন কোথাও জল জমেছে কিনা, রিজার্ভার ঢাকনা খোলা আছে কিনা, ইত্যাদি।

ডেঙ্গু নিয়ে কলকাতার নাগরিকদের প্রতিনিয়ত সচেতন ও সাবধান করে যাবে কলকাতা পুরসভা। প্রত্যেকদিন একটি রোডম্যাপ অনুযায়ী কলকাতা পৌরসংস্থা এই কাজ করবে বলে জানান অতীনবাবু।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...