Monday, April 6, 2026

সন্তানসম্ভবা স্ত্রীর জন্য বাইকে কেরল টু কালনা

Date:

Share post:

স্ত্রী সন্তানসম্ভবা। এই পরিস্থিতিতে তাঁর পাশে থাকতে হবে। তাই ভাঙাচোরা মোটরসাইকেল নিয়ে কেরল থেকে রওনা দিয়েছিলেন তিনি। টানা ৪ দিন প্রায় আড়াই হাজার কিমি পথ অতিক্রম করে কালনা পৌঁছলেন অর্ক।

কালনার কেশবপুর গ্রামের বাসিন্দা অর্ক মণ্ডল। এর আগে বড়জোর টানা দুই ঘণ্টা বাইক চালিয়েছেন। কালনায় ফিরে আপাতত রয়েছেন স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে বসেই কেশব বলেন, ” ঠিক করে নিয়েছিলাম যেভাবেই হোক বাড়ি ফিরব। এই অবস্থায় স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ানো ভীষণ জরুরি।” কেশবের সঙ্গে টানা ৪ দিন মোটরবাইকে সওয়ার হয়েছিলেন তাঁর আত্মীয় বিকাশ ঘোষ।

কেরলের মালাপ্পুরমের একটি কারখানায় ওয়েল্ডিং মেকানিকের কাজ করেন অর্ক। গতবছর বিয়ে হয় তাঁদের।
বিয়ের কিছুদিন বাদেই স্ত্রী স্বাতীকে কেরলে নিয়ে যান। প্রথম লকডাউন ঘোষণার আগেই স্ত্রীকে বাড়িতে রেখে যান। এরপর চিকিৎসক জানান, জুলাই মাসের প্রথম সপ্তাহে সন্তান প্রসব করতে পারেন তাঁর স্ত্রী। এই খবর পেয়ে শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরার চেষ্টা করেন অর্ক। কিন্তু সেখানে জায়গা পাওয়া যায়নি। এমনকী মেলেনি বাস। শেষমেষ মোটরবাইক জোগাড় করে রওনা দেন তিনি। রাতে থাকতেন টোলপ্লাজায়। মাঝেমধ্যে রাস্তার ধারে জিরিয়ে নিতেন দুজনে। স্বামীর ফিরে আসার খবর শুনে খুশি স্ত্রী স্বাতী মণ্ডল। এই সময়টা স্বামীকে পাশে পেয়ে খুব ভালো লাগছে বলে জানান স্বাতী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...