Monday, April 6, 2026

আইপিএল টুর্নামেন্ট হচ্ছেই, কার্যত জানিয়ে দিলেন সৌরভ  

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘোষণা আইপিএল বাতিল হচ্ছে না। এ বছরই হবে। ক্রিকেটার এবং দর্শক, উভয়ই চান আইপিএল হোক। সেই কথা মাথায় রেখেই বিসিসিআই আইপিএল করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে আইপিএলের ম্যাচ ফাঁকা মাঠে হবে, এবং সমস্ত বিধি মেনেই হবে। ইতিমধ্যে সৌরভ সমস্ত রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকে প্রস্তুতি নিতে আগাম চিঠি পাঠিয়ে দিয়েছেন।

আসলে সৌরভ অপেক্ষা করছিলেন সম্ভবত ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের জন্য। জুলাই থেকে শুরু হবে। ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে ক্যারিবিয়ানরা। এই সিরিজ আসলে আন্তর্জাতিক ক্রিকেটের ছাড়পত্র। নিশ্চিতভাবে ভারতের চাইতে বৃটেনের করোনা পরিস্থিতি শঙ্কাজনক। এই পরিস্থিতির মধ্যে যদি বৃটেনে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হতে পারে তাহলে ভারতে আইপিএল হবে না কেন? সেটাই সৌরভের মূল যুক্তি। পাশাপাশি এটাও ঠিক, প্রচুর অর্থ বিনিয়োগ করে ফ্র্যাঞ্চাইজিরা টিম তৈরি করেছে। খেলা না হওয়ার অর্থ পুরোটাই লোকসান হওয়া। কিন্তু খেলা হলে স্টেডিয়ামে দর্শকদের টিকিট বাবদ অর্থ বাদ দিলে বাকি সব টাকাটাই উঠে আসবে। এই কারণে বোর্ড প্রেসিডেন্ট আইপিএল টুর্নামেন্ট করবেন। স্বভাবতই খুশি ক্রিকেটাররা। সম্ভবত সেপ্টেম্বর থেকে অক্টোবর এর মধ্যে আইপিএল হবে বলে মনে করা হচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...