Friday, June 26, 2026

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

Date:

Share post:

 

বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের তারকারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেড কার্পেটে তারকাদের উপস্থিতি ও বছরের সেরা সিনেমা ও শিল্পীদের সম্মান জানানো এই অনুষ্ঠানের মূল আকর্ষণ।

তবে এবারের অস্কারের একটি অংশ ঘিরে বিতর্ক তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানে রাখা হয়েছিল ‘ইন মেমোরিয়াম’ সেগমেন্ট—যেখানে গত এক বছরে প্রয়াত অভিনেতা, পরিচালক ও চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বদের স্মরণ করা হয়। আশ্চর্যজনকভাবে কিন্তু সেই তালিকায় ভারতীয় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmera)নাম নেই। স্বাভাবিকভাবেই এর পরে ক্ষোভ উগরে দিয়েছে আপামর ভারতীয় ভক্তকুল।

সূত্রের খবর, অস্কারের ইতিহাসে এবারই সবচেয়ে বড় ‘ইন মেমোরিয়াম’ সেগমেন্ট রাখা হয়েছিল। বিশেষ শ্রদ্ধাঞ্জলি অংশ যোগ করা হয়েছিল। এই সেগমেন্টে চলচ্চিত্র নির্মাতা রব রেইনারকে সম্মান জানান হোয়েন হ্যারি মেট স্যালি-র তারকা বিলি ক্রিস্টাল। রবার্ট রেডফোর্ডকে স্মরণ করেন অভিনেত্রী বারব্রা স্ট্রেইস্যান্ড। অভিনেত্রী র‍্যাচেল ম্যাকঅ্যাডামস ডায়ান কিটনকে শ্রদ্ধা জানান।

গত কয়েক বছরে এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা ‘ইন মেমোরিয়াম’ সেগমেন্টেও দেখা গিয়েছে। ভারতের অভিনেতা ইরফান খান এবং ঋষি কাপুরকে সেখানে স্মরণ করা হয়েছিল। কিন্তু ২০২৫ সালের নভেম্বরে প্রয়াত ধর্মেন্দ্রর নাম না থাকায় বিষয়টি অসন্তোষের জায়গা করে নিয়েছে।

এমতাবস্থায় আলোচনা শুরু হয়েছে অস্কার কি সত্যিই বিশ্ব সিনেমার প্রতিনিধিত্ব করে, নাকি এখনও হলিউডকেন্দ্রিক হয়ে আছে? কিছু চলচ্চিত্র বিশ্লেষক যদিও মনে করছেন, ‘ইন মেমোরিয়াম’ তালিকা সাধারণত হলিউড বা একাডেমির সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল এমন শিল্পীদের নিয়ে তৈরী হয়। তাই সব নাম সেখানে না-ও থাকতে পারে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...