Friday, June 26, 2026

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

Date:

Share post:

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও জল্পনা। আর সেই জল্পনা আরও উসকে দিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র (Prosenjit Chatterjee) তৃষাণজিতের (Trishanjit Chatterjee) স্যোশাল মিডিয়া পোস্ট। সেখানে বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও বাবা প্রসেনজিতের সঙ্গে ছবি পোস্ট করে মিশুক লিখেছেন, “জয় শ্রী রাম”। ছবি মাসখানেক পুরনো হলেও, ভোটের আবহে সেটা পোস্ট করা ও ক্যাপশনে রাম নাম লেখা নিয়ে তুমুল জল্পনা সৃষ্টি হয়েছে। ছবির ব্যাকগ্রাউন্ডে আবার ‘অযোগ্য’ ছবির গান, ”যত ভাবি ভুলে যাব…”

রবিবার পশ্চিমবঙ্গে বিধানসভার দিন ঘোষণা করেছে  কমিশন। তার পর থেকেই বিভিন্ন জল্পনা, রাজনৈতিক সমীকরণের কথা ভাসছে বঙ্গ রাজনীতিতে। এই নির্বাচনই হত কয়েক বছরে প্রথম, যেখানে টলিউডের জেষ্ঠ্যপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে কোনও জল্পনা তৈরি হয়নি। হয়ত এতদিন জল্পনাকারীরা বুঝে গিয়েছেন, গায়ে দলীয় প্রতীক লাগতে দিতে চাননি বুম্বাদা। কিন্তু এই পরিস্থিতি পুত্র তৃষাণজিৎ ওরফে মিশুকের একটা পোস্ট ঘিরে তুমুল জল্পনা রাজনৈতিক মহলে।

 রবিবার রাতে নিজের স্যোশাল মিডিয়া সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি পোস্ট করে “জয় শ্রী রাম” লেখেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee)। আর তা নিয়ে প্রবল জল্পনা রাজনৈতিক মহলে। যদিও এই ছবিটি পুরনো। পদ্মশ্রী পাওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানাতে গত ৭ ফেব্রুয়ারি প্রসেনজিতের বালিগঞ্জের বাসভবন ‘উৎসব’-এ গিয়েছিলেন সুকান্ত মজুমদার। প্রসেনজিতের হাতে রামলালার প্রতিকৃতি ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তিনি। সেই সময় সুকান্তর সঙ্গে ছবি তোলেন মিশুক। সেই ছবি একমাস পরে পোস্ট করেন তিনি। আর এমন দিনে প্রসেনজিৎ-পুত্র ছবি পোস্ট করলেন, যেদিন বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। সঙ্গে তাঁর বাবা অভিনীত ছবির গান ”যত ভাবি ভুলে যাব…”। ফলে গেরুয়া শিবিরে মিশুকে যোগ দেওয়া নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...