Saturday, April 4, 2026

করোনা আবহে অনিশ্চিত তারাপীঠে মা তারার রথযাত্রা

Date:

Share post:

করোনা অতিমারীর আবহে বন্ধ বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠ মন্দির। নিত্য পুজো চালু থাকলেও এখনও ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ। এই পরিস্থিতিতে মা তারার রথযাত্রা নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। আগামী 14 জুন সেবাইত সংঘের বৈঠক। সেখানেই সিদ্ধান্ত হবে রথযাত্রা এবং ভক্তদের জন্য মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলার বিষয়ে।

ইতিমধ্যেই বীরভূমের পাঁচটি সতীপীঠের মধ্যে চারটির দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের জন্য পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে। একমাত্র বক্রেশ্বর এখনও পর্যন্ত বন্ধ আছে। প্রতি বছর জগন্নাথদেবের রথযাত্রার দিন তারাপীঠ মা তারা রথে চেপে তারাপীঠ প্রদক্ষিণ করেন।

 

সেই উপলক্ষে লাখো পুণ্যার্থীর ভিড় হয় সেদিন। এবছর পরিস্থিতি ভিন্ন। সেই মাত্রার রথযাত্রার হবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। 1 জুন থেকে বহু মন্দির খুলে দিলেও তারাপীঠের মন্দির এখনও পর্যন্ত ভক্তদের জন্য খুলে দেওয়া হয়নি। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্যানিটাইজার ট্যানেল বসানো হয়েছে। মা তারা সেবাইত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “14 জুন আমরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেব মা তারার মন্দির ভক্তদের জন্য কবে থেকে খুলে দেওয়া হবে এবং এবছর রথযাত্রা হবে কি না”।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...