Wednesday, June 24, 2026

ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার কথা কেন ভাবতেন এই ক্রিকেটার?

Date:

Share post:

ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এক সময় তিনি। ২০০৭ সালে জিতেছিলেন টি-২০ বিশ্বকাপও। পরবর্তী কালে কলকাতা নাইট রাইডার্সের একজন তারকা ক্রিকেটার হয়ে ওঠেন রবিন উথাপ্পা। কিন্তু শেষ পাঁচ বছর হয়ে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি এই তারকা ক্রিকেটারের।


চলতি বছর রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল খেলতে দেখা যেত তাঁকে। কিন্তু করোনার কারণে হল না। অথচ ভারতীয়দের মধ্যে নিলামে সবচেয়ে বেশি টাকা পেয়েছিলেন উথাপ্পা। তিন কোটিতে এসেছেন দলে।

এই মুহুর্তে লকডাউনে বাড়িতে পরিবারের সঙ্গে আছেন উথাপ্পা। রয়্যাল রাজস্থান ফাউন্ডেশনের হয়ে এক লাইভ সেশনে উথাপ্পা নিজের ব্যাপারে চাঞ্চল্যকর মন্তব্য করলেন। ৩৪ বছরের কর্ণাটকের ব্যাটসম্যান। জানালেন যে, ক্রমাগত আত্মহত্যার ভাবনা এসেছিল তাঁর। মনে হতো জীবনটাই শেষ করে দেবেন।
উথাপ্পা বলছেন, “আমার মনে আছে এখনও সালটা ২০০৯ হবে। আমার মধ্যে ক্রমাগত একটা বিষণ্নতা কাজ করত। সেসময় আমি ক্রিকেট নিয়ে ভাবতাম না। সেটা মাথাতে আসত না। আমার মনে হতো আমি কীভাবে বাঁচব, পরের ধাপে কী করে এগিয়ে যাব? কী হবে আমার জীবনে! আর এগুলো হতো যখন ম্যাচ থাকত না। মরসুম চলত না।”
উথাপ্পা নিজেকে শেষ করে দিতে চাওয়ার প্রসঙ্গে বলছেন, “যখন খেলা থাকত না, আমি এক থেকে তিন গুনব আর ব্যালকনি থেকে ঝাঁপ দেব। কিন্তু কিছু একটা আমায় আটকে রাখত।”
উথাপ্পা জানিয়েছেন যে, সেই তখন থেকে আজ পর্যন্ত তিনি প্রতিদিন একটা ডায়েরিতে সব লিখে রাখেন। এইভাবেই মনে করেন আগের কিছু খারাপ সময়ের কথা।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...