Wednesday, June 24, 2026

শ্রমজীবী হাসপাতালের পরিষেবায় সন্তুষ্ট কেন্দ্রীয় প্রতিনিধিরা, দাবি কর্তৃপক্ষের

Date:

Share post:

করোনার চিকিৎসা কেমন হচ্ছে? তা খতিয়ে দেখতে হুগলির শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতাল পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। তিনজনের এই প্রতিনিধি দলে ছিলেন পীযূষ গোয়েল, ডঃ সত্যজিৎ সেন এবং জলি সিং। হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কত রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসার সরকারি নিয়ম বিধি ঠিকমতো পালন করা হচ্ছে কি না সে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
জেলা সদর এবং মহকুমা হাসপাতালগুলির পাশাপাশি এই হাসপাতাল করোনা চিকিৎসায় প্রথম দিন থেকেই লড়াই চালিয়ে আসছে। এখনও অবধি ১০০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে আটত্রিশ জন করোনা পজিটিভ রোগী সেখানে ভর্তি রয়েছেন। ফলে এই লড়াই আরোও বেশ কয়েকদিন লড়াই চালিয়ে যেতে। হাসপাতাল কর্তৃপক্ষকে মনোবল বাড়ানোর জন্যও উৎসাহ দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কোভিড ১৯ চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামো দেখে রীতিমতো সন্তুষ্ট কেন্দ্রীয় প্রতিনিধি দল।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...