Tuesday, June 23, 2026

ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ মার্কিন কূটনীতিকের

Date:

Share post:

“নানা ভাষা নানা মত নানা পরিধান, / বিবিধের মাঝে দেখ মিলন মহান।” সব ধর্ম, সব ভাষা, সব জাতি একসঙ্গে থাকাটাই ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য। কিন্তু বর্তমান ভারতের পরিস্থিতি দেখে উদ্বিগ্ন মার্কিন প্রশাসনের কূটনীতিক। গত বুধবার আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পিও ২০১৯ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস রিপোর্ট নামে এক প্রতিবেদন পেশ করেন। এরপরই কূটনীতিক স্যামুয়েল ব্রাউনব্যাক ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সারা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা হরণের গুরুত্বপূর্ণ ঘটনা ওই রিপোর্টে নথিভুক্ত করা হয়েছে। এর আগেও আমেরিকা ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে কেন্দ্রীয় সরকার বারবার ওই রিপোর্টকে ভিত্তিহীন বলে এসেছে। রিপোর্ট প্রকাশ হওয়ার পর ব্রাউনব্যাক সাংবাদিকদের বলেন, “এখন ভারতে যা ঘটছে তা নিয়ে আমরা যথেষ্ট। ভারত বরাবরই পরমতসহিষ্ণু। এক ধর্ম অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এখন নানা ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। ভারতে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে শীর্ষস্তরে আলাপ-আলোচনা শুরু হওয়া দরকার। সেটাই সমাধানের রাস্তা।”

প্রসঙ্গত, এক রিপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল ২০০৮ থেকে ’১৭ সালের মধ্যে ভারতে ৭৪৮৪ টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। তাতে ১১০০-র বেশি মানুষ মারা গিয়েছেন। যদিও মার্কিন কূটনীতিকের এই বক্তব্যের পাল্টা জবাব এখনও পর্যন্ত দেয়নি কেন্দ্রীয় সরকার।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...