Wednesday, June 24, 2026

‘আক্রান্তদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হচ্ছে’, সুপ্রিম কোর্টের ভর্ৎসনা কেজরি সরকারকে

Date:

Share post:

‘করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে ‘পশুর থেকেও খারাপ’ আচরণ করা হচ্ছে৷’ শুক্রবার দিল্লি সরকারকে এই ভাষাতেই

বিঁধেছে সুপ্রিম কোর্ট।

দেশের রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে এদিন সরাসরি ক্ষোভ প্রকাশ করছে দেশের শীর্ষ আদালত। করোনা টেস্টের হার কেন কমে গিয়েছে, তা নিয়েও দিল্লি সরকারের জবাব তলব করেছে আদালত৷ আপ সরকার এই মহামারি নিয়ন্ত্রণে কেন্দ্রের নির্দেশ ঠিকভাবে অনুসরণ না করার বিষয়টি তুলে ধরেও তীব্র সমালোচনা করেছেন বিচারপতিরা৷

করোনা আক্রান্তের বিচারে দেশে এখন তৃতীয় স্থানে দিল্লি৷ রাজধানীতে এখনও পর্যন্ত ৩৪,৬৮৭ জন করোনা রোগীর সন্ধান মিলেছে এবং ১,০৮৫ জন মারা গিয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে৷ এদিন এ সংক্রান্ত এক মামলার শুনানিতে শীর্ষ আদালত কড়া ভাষায় তিরস্কার করেছে কেজরি সরকারকে৷ বিচারপতিরা কেজরি সরকারকে তুলোধোনা করে বলেছেন,
হাসপাতালে যথেষ্ট সংখ্যক বেড থাকা সত্ত্বেও ভর্তি হওয়ার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগীদের ছুটে বেড়াতে হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে তো এমন খবরও পাওয়া যাচ্ছে যে, দিল্লির সরকারি হাসপাতালের বারান্দা এবং প্রতীক্ষালয়ের মধ্যে মৃতদেহ পড়ে রয়েছে। অথচ ওয়ার্ডের ভিতরে বেশিরভাগ বেডই ফাঁকা রয়েছে। সুপ্রিম কোর্ট কড়া সুরে বলেছে :

◾কোভিড-১৯ রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে।

◾এক করোনা রোগীর দেহ আবর্জনার স্তূপের মধ্যে পর্যন্ত পাওয়া গিয়েছে।

◾একের পর এক করোনা রোগী মারা যাচ্ছে, কিন্তু সরকারের তরফে কাউকেই মৃতের পরিবারের সামান্যতম সাহায্য করার জন্য মিলছে না৷

◾দিল্লিতে করোনা টেস্ট কেন এত কম হচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল সরকারের জবাবও তলব করেছে সুপ্রিম কোর্ট৷

◾সর্বোচ্চ আদালত প্রশ্ন করেছে, যখন চেন্নাই এবং মুম্বই-এ করোনা টেস্টের সংখ্যা দৈনিক ১৬ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার করা হচ্ছে, তখন দিল্লিতে এই পরীক্ষা দিনে ৭ হাজার থেকে ৫ হাজার এ নেমেছে কেন ?

বিচারপতিরা বলেছেন, “দিল্লির পরিস্থিতি শোচনীয়, ভয়ঙ্কর এবং উদ্বেগের। সেখানকার হাসপাতালগুলোর পরিস্থিতিও অত্যন্ত খারাপ, এমনকী মৃতদেহগুলোকেও ঠিকভাবে রাখা হচ্ছে না। রোগীদের পরিবারকেও মৃত্যুর খবর ঠিকমতো জানানো হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে তো পরিবারও শেষকৃত্যে অংশ নিতে পারেনি”।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...