Tuesday, March 31, 2026

এবার ব্রিটেনকেও পিছনে ফেলে করোনা মানচিত্রে চতুর্থ ভারত!

Date:

Share post:

মাত্র 24 ঘণ্টাতেই ভারতে করোনায় আক্রান্ত 9846, যা বিশ্বে সর্বোচ্চ। আমেরিকাকেও পিছনে ফেলে দিয়েছে ভারতের নতুন অ‍্যাকটিভ কেসের সংখ্যা। অন্যদিকে মোট আক্রান্তের নিরিখেও খোদ ব্রিটেনকে ছাপিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। ব্রিটেনের মোট কোভিড আক্রান্তের সংখ্যা যেখানে 2 লক্ষ 91 হাজার 409, সেখানে ভারতে আক্রান্ত 2 লক্ষ 97 হাজার 001। ভারত আগেই ইতালি ও স্পেনকে ছাপিয়ে গিয়েছে। সর্বশেষ ব্রিটেনকে পিছনে ফেলে দেওয়ার পর ভারতের মত বিরাট জনঘনত্বের দেশে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। ভারতের আগে আছে শুধু আমেরিকা, ব্রাজিল আর রাশিয়া। একমাত্র করোনায় মৃত্যুর সংখ্যা কম হওয়াটাই কিছুটা ভারতের মুখরক্ষা করছে। কিন্তু বিশ্বে একদিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের পরেও আইসিএমআর বলছে, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। এই দাবি নিয়ে ইতিমধ্যেই সংশয় প্রকাশ করেছেন বহু বিশেষজ্ঞ। তাঁদের মতে, এদেশে সংক্রমণ তৃতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে, যা অস্বীকার করে আর লাভ নেই।

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...