Wednesday, April 1, 2026

মহারাষ্ট্রে সংক্রমণ এক লাখের সীমা অতিক্রম করলো, মুম্বই’য়েই ৫৫,৪৫১

Date:

Share post:

দেশে মোট করোনা আক্রান্ত প্রায় ৩ লক্ষ মানুষ, আর তার মধ্যে ১ লক্ষেরও বেশি সংক্রমণ ধরা পড়েছে শুধু মহারাষ্ট্রেই! শুক্রবার ওই রাজ্যে ৩,৪৯৩ টি নতুন করোনা সংক্রমণের পরে গোটা দেশে করোন-আক্রান্তের নিরিখে সব থেকে খারাপ অবস্থায় যথারীতি মহারাষ্ট্র৷ সংক্রমণ এক লাখের সীমা অতিক্রম করেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৭ টি মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা ৩,৭১৭-তে পৌঁছেছে ওই রাজ্য৷ রাজ্যের রাজধানী মুম্বই, দেশের করোনা সংক্রমণের তালিকায় সবার আগে, ১,৩৬৬ টি নতুন সংক্রমণ এবং ৯০ টি নতুন মৃত্যুর খবর মিলেছে বাণিজ্য নগরীতে। দেশের বাণিজ্য- রাজধানীতে এখন মোট আক্রান্ত ৫৫,৪৫১ জন এবং মৃত্যুর সংখ্যা ২,০৪৪।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...